বাংলাদেশ ০৪ এপ্রিল ২০২৬

সংসদ সচিবালয় কমিশন গঠন

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠন করা হয়েছে।কমিশনের সদস্যরা হলেন- প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা মো. শফিকুর রহমান, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ও অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।শনিবার (৪ এপ্রিল) সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। সচিবালয়ের প্রশাসনিক ও নীতি-নির্ধারণী কার্যাবলি পরিচালনার জন্য জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪’-এর ধারা ১৮ অনুযায়ী স্পিকারের আদেশক্রমে সংসদ সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গত ২ এপ্রিল এই কমিশন গঠিত হয়। জানা গেছে, সংবিধানের ৭৯ অনুচ্ছেদ অনুযায়ী সংসদের নিজস্ব সচিবালয় থাকার বিধান রয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এই কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।কমিশনের কাজ হচ্ছে সংসদ সচিবালয়ের বার্ষিক বাজেট প্রণয়ন এবং বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত ও পরামর্শ প্রদান করা, সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সংখ্যা নির্ধারণ, পদ সৃষ্টি বা বিলোপ এবং জনবল হ্রাস-বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ পদ্ধতি এবং চাকরির শর্তাবলি সম্পর্কিত বিধিবিধান পর্যালোচনা ও অনুমোদন এবং সচিবালয়ের সার্বিক প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতি-নির্ধারণী নির্দেশনা প্রদান করা।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner