কমিউনিটি ৩১ মার্চ ২০২৬

লন্ডন বাংলা প্রেস ক্লাবে ফ্রি আফটার স্কুল উদ্বোধন

post

টিভি নাইনটিন লন্ডন ডেস্ক  : গত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে ফ্রি আফটার স্কুল ক্লাব। বিবিসি চিলড্রেন ইন নিড -এর সহযোগিতায় এই মহতী উদ্যোগ গ্রহণ করেছে ইস্ট হ‍্যান্ডস চ‍্যারিটি।

গত ২৭ মার্চ শুক্রবার লন্ডন বাংলা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত উদ্ভোবনী অনুষ্ঠানে  ক্লাবের প্রেসিডেন্ট ব‍্যরিস্টার তারেক চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আকরামুল হোসাইনের পরিচালনায় অনুষ্টানে  প্রধান বক্তা ছিলেন ইস্ট হ‍্যান্ডস চ‍্যারিটির চেয়ারম্যান নবাব উদ্দিন।

 বক্তব্য রাখেন ইস্ট হ‍্যান্ডস চ‍্যারিটির ট্রাস্টি বাবলুল হক, লন্ডন বাংলা প্রেসক্লাবের ট্রেজারার আবদুল হান্নান, ইভেন্ট সেক্রেটারি রুপি আমিন, এসিস্টেন্ট ট্রেজারার এখলাসুর রহমান পাক্কু, প্রথম নির্বাহী সদস্য সরওয়ার হোসেন,  সালেহ আহমেদ,  শাহ বেলাল, জহিরুল ইসলাম শাহীন, হাসনাত চৌধুরী, শেখ মহিতুর  রহমান, শরীফ চৌধুরী, জাহাঙ্গীর আলম সিকদার, আব্দুল মোমিন, আব্দুস সাত্তার মিশু।  

লন্ডন বাংলা প্রেস ক্লাব মিলনায়তনে প্রতি শুক্রবার বিকাল ৫:৩০ থেকে ৭:৩০ পর্যন্ত এই ফ্রি আফটার স্কুল ক্লাব অনুষ্ঠিত হবে। ক্লাবে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের জন্য ফ্রি ইন্টারনেট ও ল্যাপটপ ব্যবহারের সুবিধা থাকবে।  এ ছাড়া বোর্ড গেমস, বই, খাতা, কলম ও রং পেন্সিলও  বিনামূল্যে প্রদান করা হবে।

  আয়োজকরা জানিয়েছেন, পেশাদার শিক্ষক আব্দুল মুক্তাদির শামীম এবং সুপারভাইজার আফরোজা ও মিথিলার সহযোগিতায় শিশু-কিশোরদের হোমওয়ার্ক সম্পন্নে সহায়তা প্রদানের লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

ফ্রি আফটার স্কুল ক্লাবে অংশ নিতে আগ্রহীদের দ্রুত লন্ডন বাংলা প্রেস ক্লাবের ইভেন্ট সেক্রেটারি রুপি আমিনের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। 


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner