বাংলাদেশ ২৮ মার্চ ২০২৬

বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ বাহিনী, তাই আগের ঐতিহ্যমণ্ডিত কোনো একটি পোশাক ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবার (২৮ মার্চ) দুপুরে বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়, বরং জনগণের বন্ধু হিসেবে কাজ করবে। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের অংশ হিসেবে পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের মাধ্যমে পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা সম্ভব হবে এবং এর সুফল শিগগিরই দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।অনুষ্ঠানে জানানো হয়, ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের মোট ৭২ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রশিক্ষণ শেষে কর্মজীবনে যোগ দিতে যাচ্ছেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner