আন্তর্জাতিক ২৫ মার্চ ২০২৬

যুদ্ধবিরতিতে ওয়াশিংটন-তেল আবিবকে ইরানের ৫ কঠিন শর্ত

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ইরান: ফেব্রুয়ারির শেষের দিক থেকে চলমান উত্তেজনার মধ্যেই ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ সমাপ্তি আলোচনায় নিজের পাঁচটি মূল শর্ত তুলে দিয়েছে। হিব্রু সংবাদমাধ্যম চ্যানেল টুয়েল্ভের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এমন নিশ্চয়তা চাচ্ছে যাতে ভবিষ্যতে আর কখনো এ ধরনের সামরিক সংঘাতের পুনরাবৃত্তি না ঘটে। তাদের দাবি অনুযায়ী-হরমুজ প্রণালীর জন্য একটি নতুন নিরাপত্তা ব্যবস্থাপনা, যা কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে, যুক্তরাষ্ট্রের অঞ্চলে অবস্থিত সমস্ত সামরিক ঘাঁটি বন্ধ করা, চলমান যুদ্ধের সময় হওয়া ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণ প্রদান, ভবিষ্যতে পুনরায় হামলার বিরুদ্ধে গ্যারান্টি, আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির নিশ্চয়তা।সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে, এই দাবি ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সময়কালীন পরোক্ষ আলোচনার প্রসঙ্গের অংশ।এ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটন কিছুদিন ধরেই ইরানের সঙ্গে আলোচনায় রয়েছে এবং এবার তারা ‘গুরুত্বপূর্ণ ও সিরিয়াস’। তিনি আরও বলেন, আমাদের সামরিক বাহিনীর কার্যকারিতা অব্যাহত থাকলে চুক্তি সম্ভব। ট্রাম্পের মতে, যেকোনো চুক্তি হলেও লক্ষ্য থাকবে ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে না পারে।তিনি আরও যোগ করেন, ইরানের সামনে নতুন সুযোগ এসেছে- যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে হুমকি বন্ধ করার। এই পদক্ষেপ গ্রহণ করলে, বিশ্ব আরও নিরাপদ হবে এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা নিশ্চিত হবে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner