বাংলাদেশ ২০ মার্চ ২০২৬

জুমাতুল বিদা আজ: বিদায়ের ক্ষণে রমজান, ঈদের অপেক্ষায় দেশ

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, যা মুসলিম বিশ্বের কাছে ‘জুমাতুল বিদা’ হিসেবে পরিচিত। একইসঙ্গে রমজানেরও শেষ দিন আজ। এ দিনের মধ্য দিয়ে বিদায় নিচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজান।ইসলামে শুক্রবার এমনিতেই বিশেষ মর্যাদাপূর্ণ দিন হিসেবে বিবেচিত। তার ওপর রমজানের শেষ জুমা হওয়ায় দিনটির তাৎপর্য আরও বেড়ে যায়। ধর্মপ্রাণ মুসল্লিরা আজ জুমার নামাজ আদায় শেষে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও রহমত কামনা করবেন।প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন মসজিদে জুমার খুতবায় রমজানের শিক্ষা, আত্মশুদ্ধি ও ইবাদতের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-সহ দেশের প্রধান প্রধান মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।জুমার নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য কামনায় মোনাজাত করা হবে। মুসল্লিদের কাছে দিনটি আত্মসমালোচনা, তওবা এবং আল্লাহর নৈকট্য লাভের এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner