বিনোদন ১৭ মার্চ ২০২৬

না ফেরার দেশে অভিনেতা শামস সুমন, শোবিজ অঙ্গনে শোক

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )বিনোদনঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।হাসপাতাল থেকে অভিনেতা সুজাত শিমুল গণমাধ্যমকে জানান, মঙ্গলবার বিকেল পাঁচটা পর এই অভিনেতা হঠাৎই অসুস্থতাবোধ করেন। তিনি পরে অসুস্থতার কথা জানান আরেক অভিনেতা শাহাদৎ হোসেনকে। শাহাদৎ দ্রুত তাকে ঢাকার গ্রিন রোড এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানেই তিনি মারা যান।মঞ্চ নাটকের হাত ধরে অভিনয় জগতে আসা শামস সুমন একটা সময় ছোট পর্দা ও বড় পর্দায় সমান্তরালে দাপিয়ে বেড়িয়েছেন। তার সাবলীল অভিনয় জয় করে নিয়েছিল দর্শকহৃদয়। তিনি জনপ্রিয় বেসরকারি এফএম রেডিও স্টেশন ‘রেডিও ভূমি’র স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন।যদিও সাম্প্রতিক বছরগুলোতে টেলিভিশন নাটকে তাকে খুব একটা নিয়মিত দেখা যেত না। এই সময়টায় রেডিও ভূমির প্রাতিষ্ঠানিক দায়িত্ব সামলাতেই তিনি বেশি ব্যস্ত ছিলেন।তার অভিনীত চলচ্চিত্রগুলো হলো মন জানে না মনের ঠিকানা (২০১৬), কক্সবাজারে কাকাতুয়া (২০১৬), চোখের দেখা (২০১৬), প্রিয়া তুমি সুখী হও (২০১৪), আয়না কাহিনী (২০১৩), বিদ্রোহী পদ্মা (২০০৬), জয়যাত্রা (২০০৪), নমুনা (২০০৮), হ্যালো অমিত (২০১২), জয়যাত্রা (২০০৪)।অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেনশামস সুমনের ক্যারিয়ারে রয়েছে বেশ কিছু দর্শকনন্দিত চলচ্চিত্র। বিশিষ্ট এই অভিনেতার প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner