বাংলাদেশ ১৪ মার্চ ২০২৬

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে রোববার নেয়া হবে সিঙ্গাপুরে

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে।মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল বাসস’কে জানান, আগামীকাল রবিবার বেলা সাড়ে ১১ টায় এয়ার এ্যাম্বুলেন্স যোগে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে।মিজানুর রহমান সোহেল আরও জানান, মির্জা আব্বাসের সঙ্গে তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস ভাশন তার সঙ্গে যাবেন।রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শুক্রবার মস্তিষ্কের অস্ত্রোপচার করা হয়েছে। এর পর থেকে সাবেক এই মন্ত্রী মেডিকেল বোর্ডের চিকিৎসকদের ৭২ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণ রয়েছে।আজ শনিবার সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।ডা. রফিক বলেন, ‘আজ (শনিবার) সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্ট ভালো এসেছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সার্বক্ষণিক তাকে দেখছেন। তিনি ক্লোজ মনিটরিংয়ে আছেন।’ গত বৃহস্পতিবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরিস্থিতির অবনতি ঘটলে রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়েছিল। সেই পরীক্ষার প্রতিবেদনে অবস্থার অবনতি বোঝা যাওয়ায় দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সব কিছু দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়।প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত বিএনপির এই সিনিয়র নেতার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন।গতকাল শুক্রবার দুপুরে এভারকেয়ার হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলের নেতা ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমানসহ অনেক জাতীয় নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে আসেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner