আনসার আহমেদ উল্লাহ : ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের উদ্যোগে গত ৮ই মার্চ রবিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ইফতার মাহফিল।
সংগঠনের সভাপতি আব্দুল আলী রউফ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সিজিল মিয়ার সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃটিশ এম পি আফসানা বেগম ।
প্রধান অতিথির বক্তব্যে আফসানা বেগম সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের সমাজসেবা মূলক বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি বৃটেনে বাঙ্গালী কমিউনিটির বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে সামাজিক সংগঠনের ভূমিকার কথা তুলে ধরেন ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুস সালাম,সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, সংগঠনের উপদেষ্টা মুহিব চৌধুরী,সফিকুল ইসলাম,আজহারুল ইসলাম শিপার, ড.সামসুল হক চৌধুরী, সৈয়দ মাসুক আহমেদ, শামসুদ্দিন চৌধুরী রুমি, সাবেক সাধারণ সম্পাদক ব্যারিষ্টার ফখরুল আলম চৌধুরী, সহ সভাপতি আব্দুল মান্নান, তারিফ আহমেদ, চন্দন মিয়া, হেলাল মিয়া, মাহমোদ আলী ,আঙ্গুর আলী, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সভাপতি মিজানুর রহমান চৌধুরী,ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও সংগঠনের সিনিয়র সদস্য সাজিদুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান, বিশিষ্ট আইনজীবী এডভোকেট আবুল হাসনাত, আরও উপস্থিত ছিলেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বাছির, সংগঠনের সিনিয়র সদস্য আশরাফুল হুদা, সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লব সরদার, দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম নজরুল, সুরমা সুসাইটির ইউকের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রুবেল, সংগঠনের যুগ্ম সম্পাদক আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, জয়নুল হক পাবেল, সাংস্কৃতিক সম্পাদক আক্তার হোসেন চৌধুরী, সদস্য আফসর আলী বাবুল,পীর ফয়ছল, আফসর উদ্দিন, আছাদ মিয়া, আমির উদ্দিন,আব্দুল আওয়াল, লেছু মিয়া, এনামুল হক চৌধুরী, উজ্জ্বল মিয়া চৌধুরী, ফজলু মিয়া প্রমুখ।
আলোচনা শেষে বিশ্বের সকল উমমাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও ইফতার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।








