গ্রাম বাংলা ০৭ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার একটি ভবনের নিচতলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে তিন জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।শুক্রবার (৬ মার্চ) রাতে দেওভোগ পাক্কা রোড এলাকায় আরমান মিয়া নামে এক ব্যক্তির মালিকানাধীন তিনতলা ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে।আহতরা হলেন– ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী ছগির ও ভাড়াটিয়া লিটন। তদের মধ্যে শিপন ও ছগিরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৭টার দিকে ভবনটির নিচতলায় ঝুটের গুদামের পাশের একটি ঘরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে নিচতলার দেয়ালের বেশ কিছু অংশ, দরজা ও জানালা ধসে পড়ে। গুরুতর আহত হন ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী লিটন ও বাড়ির ভাড়াটিয়া ছগির। বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে শিপন ও লিটনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  বিস্ফোরণে আশপাশের বেশ কয়েকটি ভবনের জানালার কাচ ভেঙে গেছে।বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, ‘তিন তলা বাড়ির নিচতলায় রান্নাঘর ও টয়লেট ছিল। রান্নাঘরে তিতাসের লাইনে লিকেজ ছিল। এই লিকেজ থেকে গ্যাস নিচে জমাট বাঁধতে শুরু করে। এই জমাট বাঁধা গ্যাস থেকে তীব্র বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগে আহতদের মধ্যে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়ার খবর পাওয়া যায়। এ ছাড়া অপর একজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে এখনও তদন্ত চলছে।’

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner