কমিউনিটি ০৪ মার্চ ২০২৬

ক্র্যানব্রুক এস্টেটে সমাজ-বিরোধী কার্যকলাপ মোকাবিলায় কাউন্সিলের সিসিটিভি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন

post

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কমিউনিটি সেফটি টিম, স্থানীয় বাসিন্দা এবং গণমাধ্যম প্রতিনিধিরা সম্প্রতি ক্র্যানব্রুক এস্টেটে এক বিশেষ পরিদর্শন কর্মসূচিতে অংশ নেন, যেখানে কাউন্সিলের গুরুত্বপূর্ণ বিনিয়োগের মাধ্যমে সমাজ-বিরোধী কার্যকলাপ বা এন্টি সোশ্যাল বিহেভিয়ার (এএসবি) হ্রাস এবং নিরাপত্তা জোরদারের কাজ সরাসরি প্রদর্শন করা হয়।

সর্বশেষ বার্ষিক রেসিডেন্টস সার্ভে-তে বাসিন্দারা নিরাপত্তা ও এএসবিকে প্রধান উদ্বেগ হিসেবে চিহ্নিত করেন। এর পরিপ্রেক্ষিতে কাউন্সিল £৩.৭ মিলিয়ন পাউন্ড ব্যয়ে টাওয়ার হ্যামলেটসের ২৬টি হাউজিং এস্টেট ও ব্লকে সিসিটিভি ক্যামেরা আপগ্রেডের কাজ করছে। ২০২২ সাল থেকে কাউন্সিল কমিউনিটি সেফটিতে ইতোমধ্যে £৪ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছে এবং ২০২৬ সালের মধ্যে আরও £৪ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

সিসিটিভি ক্যামেরা আপগ্রেডের কর্মসূচি উল্লেখযোগ্য অগ্রগতির মধ্যে রয়েছে:

• বারাজুড়ে ৫টি ব্লকে কাজ সম্পন্ন, যেখানে ৬৫টি ক্যামেরা নতুন করে স্থাপন বা মেরামত

• আরও ২২৭টি ক্যামেরা আপগ্রেডের জন্য নির্ধারিত

• এপ্রিলের মধ্যে ১০৯টি নতুন ক্যামেরা স্থাপন

• ক্র্যানব্রুক এস্টেটে ১৬টি নতুন ক্যামেরা, আর পার্শ্ববর্তী ব্যানক্রফট এস্টেটে ২৫টি নতুন ক্যামেরা

• এএসবি এবং ফ্লাই টিপিং হটস্পটে ১০০+ নতুন ক্যামেরা স্থাপন

• টাউন হল, লন্ডন স্কোয়ার এবং লেজার সেন্টারে সিসিটিভি কভারেজ বাড়ানো

• অটোমেটিক নাম্বার প্লেট রিকগনিশন (ANPR) নেটওয়ার্ক সম্প্রসারণ

সব ক্যামেরা সংযুক্ত হচ্ছে কাউন্সিলের আধুনিকায়িত সিসিটিভি কন্ট্রোল রুমে, যা দ্রুত প্রতিক্রিয়া, রিয়েল টাইম মনিটরিং এবং মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যৌথভাবে অপরাধ প্রতিরোধে সহায়তা করবে।

পরিদর্শনকালে সিসিটিভি উন্নয়ন, কমিউনিটি সেফটি টিমের দৈনন্দিন কাজ— যেমন প্যাট্রোল, এনফোর্সমেন্ট অভিযান এবং যৌথ পুলিশি কার্যক্রম - সরাসরি দেখার সুযোগ পাওয়া যায়। ক্যাবিনেট মেম্বার ফর সেফার কমিউনিটিজ কাউন্সিলর আবু তালহা চৌধুরী এসময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও আলোচনা করেন এবং তাদের অভিজ্ঞতা শোনেন।

কাউন্সিলর আবু তালহা চৌধুরী বলেন, “ক্র্যানব্রুক এস্টেটসহ বারাজুড়ে আমরা যে সিসিটিভি উন্নয়নে বিনিয়োগ করছি, তা আমাদের কমিউনিটিকে আরও নিরাপদ করার প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ অংশ। নতুন ক্যামেরাগুলো এএসবি মোকাবিলায় আমাদের সক্ষমতা বাড়াবে এবং বাসিন্দাদের জন্য দৃশ্যমান নিরাপত্তা তৈরি করবে। বাসিন্দারা যেন নিরাপদে থাকতে পারেন - এটাই আমাদের অগ্রাধিকার, এবং এই উন্নয়ন সে দিকেই বড় পদক্ষেপ।”

বাসিন্দারা জানান, নতুন সিসিটিভির উপস্থিতি এস্টেটে নিরাপত্তা বাড়িয়েছে এবং তারা এখন আগের তুলনায় আরও স্বস্তি বোধ করছেন।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner