বাংলাদেশ ২৩ ফেব্রুয়ারী ২০২৬

ময়মনসিংহ : ন্যাশনাল ইউথ ফোরাম এর ইফতার বিতরণ

অসহায়দের পশে মানবিক উদ্যোগ

post

ময়মনসিংহে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ন্যাশনাল ইউথ ফোরাম, ময়মনসিংহ। পবিত্র মাহে রমজান উপলক্ষে সংগঠনটির উদ্যোগে আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানটি সুন্দর, সুশৃঙ্খল ও আন্তরিক পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে সংগঠনটি মানবিকতার বার্তা পৌঁছে দিয়েছে এবং সম্প্রীতি ও সহমর্মিতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।


অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে করে তোলে প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ। সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতায় কর্মসূচিটি শুধু একটি আনুষ্ঠানিক আয়োজনেই সীমাবদ্ধ থাকেনি, বরং এটি পরিণত হয়েছে তরুণদের ঐক্যবদ্ধ মানবিক চেতনার এক বাস্তব প্রকাশে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন বিভাগের সভাপতি উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক নিশাত তাম্মান ফারিয়া ইসলাম। তারা তাদের বক্তব্যে তরুণদের সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং মানবিক মূল্যবোধকে ধারণ করে সমাজের কল্যাণে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি ফুয়াদ হাসান রিফাত ও সাধারণ সম্পাদক মোঃ লিওন মিয়া। তারা আয়োজনে সার্বিক তত্ত্বাবধান করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি দক্ষতা ও সাবলীলতার সঙ্গে সঞ্চালনা করেন মোছা. রাদিয়া, যার প্রাণবন্ত উপস্থাপনা পুরো আয়োজনকে আরও সুসংগঠিত ও আকর্ষণীয় করে তোলে।

এছাড়াও ময়মনসিংহ জেলা যুব ফোরামের বিভিন্ন পর্যায়ের সম্পাদক ও সদস্যবৃন্দের উপস্থিতি, সক্রিয় সহযোগিতা ও নিরলস পরিশ্রমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। সবার সম্মিলিত প্রচেষ্টা প্রমাণ করে যে, তরুণদের ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আয়োজকরা জানান, মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চাই একটি সুস্থ ও উন্নত সমাজ গঠনের প্রধান ভিত্তি। ভবিষ্যতেও ন্যাশনাল ইউথ ফোরাম, ময়মনসিংহ এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করে যাবে এবং তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে সমাজসেবামূলক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করবে।


প্রেস বিজ্ঞপ্তি 

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner