টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন।বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করে বাসস’কে বলেন, ‘আগামীকাল রোববার সন্ধ্যা ৭টায় প্রথমে তারেক রহমান জামায়াতের আমিরের বাসায় যাবেন। এরপর ৮টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়।তারেক রহমান নির্বাচন পরবর্তী সৌজন্য সাক্ষাতে তাদের সঙ্গে দেখা করতে যাবেন বলে জানা গেছে।আজ শনিবার দুপুরে তারেক রহমান সংবাদ সম্মেলনে এসে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।পাশাপাশি ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করার বার্তাও দেন তিনি।তিনি বলেছেন, ‘নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা একদল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে, এ ধরনের বিরোধ যেন প্রতিশোধ-প্রতিহিংসায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই।’
শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান








