খেলাধুলা ১৪ ফেব্রুয়ারী ২০২৬

রোববার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত–পাকিস্তান

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )স্পোর্টস ডেস্কঃ আগামীকাল রবিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ভারত-পাকিস্তানের এই হাইভোল্টেজ ম্যাচ।তবে ভারত-পাকিস্তান লড়াইয়ে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৬৫ শতাংশ। এমনটাই জানিয়েছে জিও টিভি।ফল আসতে হলে দুই দলকে অন্তত ৫ ওভার করে খেলতে হবে। এছাড়াও বৃষ্টির কারণে ওভার কমলে ডিএলএস পদ্ধতিতে বিজয়ী নির্ধারণ করা হবে।খেলা মাঠে না গড়ালে পয়েন্ট ভাগাভাগি করতে হবে দুই দলকে। কারণ গ্রুপ পর্বের ম্যাচ হওয়ায় রিজার্ভ ডে নাই।বিশ্বকাপে গ্রুপ ‘এ’ তে আছে পাকিস্তান ও ভারত। দুই দলই ইতোমধ্যে খেলেছে দুটি করে ম্যাচ। সমান চার পয়েন্ট ভারত ও পাকিস্তানের। তবে রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে ভারত। পাকিস্তানের সামনে সুযোগ আছে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে এক নম্বরে ওঠার।গ্রুপ পর্ব থেকে দুটি করে দল উঠবে সুপার এইটে।টি-টোয়েন্টি বিশ্বকাপে আটবার মুখোমুখি হয়েছে করেছে পাকিস্তান ও ভারত। এর মধ্যে সাতটিতে জিতেছে ভারত। পাকিস্তানের জয় মাত্র একটিতে। ২০২১ সালে বাবরের নেতৃত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারায় পাকিস্তান।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner