টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) তাঁর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।এদিন বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে রিজভীকে ভর্তি করা হয়েছে বলে জানান আরিফুর। তিনি আরও জানান—জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।সুস্থতার জন্য রিজভী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান আরিফুর রহমান।
হাসপাতালে ভর্তি রুহুল কবির রিজভী, দেশবাসীর কাছে চাইলেন দোয়া








