বাংলাদেশ ১০ ফেব্রুয়ারী ২০২৬

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ইসিকে কঠোর ভূমিকা পালনের আহ্বান বিএনপির

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ  আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে (ইসি) কঠোরভাবে আইনানুগ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।নজরুল ইসলাম খান বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়, সে লক্ষ্যে নির্বাচন কমিশন যেন তাদের আইনানুগ দায়িত্ব কঠোরভাবে পালন করে সে অনুরোধ জানাতে আমরা এসেছিলাম।নজরুল ইসলাম খান বলেন, কিছু ব্যক্তি নিজেদের অত্যন্ত ক্ষমতাবান মনে করে, যে কাউকে যে কোনো ভাষায় কথা বলছেন, যা শুধু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নয়, দেশের সাধারণ সংস্কৃতিরও পরিপন্থী। তিনি বলেন, নির্বাচনী আইন ও আচরণবিধি অনুযায়ী সবাই যেন নিজ নিজ দায়িত্ব পালন করে, তা কঠোরভাবে মনিটরিং ও বাস্তবায়ন করতে হবে। নির্বাচন কমিশনের ভূমিকা যেন কোনোভাবেই কোনো বিশেষ দল বা প্রার্থীর পক্ষে গেছে-এমন ধারণা সৃষ্টি না করে।নির্বাচনের সার্বিক পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, এখনো এমন কিছু দেখা যাচ্ছে না, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হবে বলে মনে হয়। এখনো একদিন সময় আছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করছে, তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ের সঙ্গে যুক্ত ছিল। ফলে নিজেদের আচরণে নির্বাচন ক্ষতিগ্রস্ত হওয়ার মতো কিছু করবে না বলেই আমরা বিশ্বাস করি।তিনি বলেন, নির্বাচনী প্রচারণা চলাকালে আমাদের যে অনুভূতি হয়েছে, তাতে আল্লাহর মেহেরবানিতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ইনশাআল্লাহ, এই নির্বাচনে আমাদের দল ও প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবেন।ব্যালট বাক্স পরিবহন প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, দেশের অনেক ভোটকেন্দ্র দূরবর্তী হওয়ায় সকালে ব্যালট বাক্স পৌঁছানো সব সময় সম্ভব নয়। তাই স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের পাশাপাশি, সেগুলো যেন প্রিজাইডিং অফিসারের ব্যক্তিগত হেফাজতে না থাকে এবং এজেন্টদের সামনে প্রকাশ্য স্থানে রাখার দাবি জানানো হয়েছে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জঙ্গি হামলার আশঙ্কা প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যে জঙ্গিবাদের বিষয়টি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়। জঙ্গিবাদের বিরুদ্ধে শুধু আইন প্রয়োগ নয়, গণসচেতনতা ও গণপ্রতিরোধ প্রয়োজন। জনগণ এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।তিনি গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে বলে প্রত্যাশা করি।এ সময় তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন পরিচালনা কমিটির টিম লিডার ড. জাকারিয়া, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner