নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি মাসেই আসছে টানা পাঁচ দিনের ছুটি। নির্বাচন উপলক্ষ্যে সারাদেশে ২ দিন সাধারণ ছুটি, এর সঙ্গে সাপ্তাহিক ছুটি দু’দিন। এই চারদিনের সঙ্গে শিবরাত্রি ব্রত উপলক্ষে আরও একদিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ছুটি, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার। এরই ঠিক পরদিন ১৫ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বছরের প্রথম বড় ছুটি এটি। আর তালিকায় থাকা পঞ্চম ছুটি এটি।এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে বলে সিদ্ধান্ত রয়েছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষণা করা হয়।








