ধর্ম/আইন-আদালত ০৬ ফেব্রুয়ারী ২০২৬

বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক যুক্তরাজ্য

প্রবাসী ফখরুল আম্বিয়ার সাথে হাফিজ মাছুম

post

আহমদ দুধরচকীর সৌজন্য সাক্ষাৎ

 ব্রিটিশ বাংলাদেশি সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক ও রাজনীতিবিদ লন্ডন প্রবাসী ফখরুল আম্বিয়া এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট এর প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ-লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর জালালাবাদ আবাসিক এলাকার ৩৬/৪নং বাসায় রাজনীতিবিদ লন্ডন প্রবাসী ফখরুল আম্বিয়া এর সাথে সৌজন্য সাক্ষাৎকালে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ-লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী মতবিনিময় করেন। 

প্রবাসী ফখরুল আম্বিয়া জানান, মানবসেবা ও সমাজ উন্নয়নের কাজ করে যাচ্ছি। আমার সমাজসেবায় আমার সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

হাফিজ মাছুম আহমদ দুধরচকী প্রবাসী ফখরুল আম্বিয়া এর সেবামূলক কাজের প্রশংসা করে মহান আল্লাহর দরবারে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

উল্লেখ্য, সুনামগঞ্জের আমরিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান প্রবাসী ফখরুল আম্বিয়া মানুষ সেবা করে যাচ্ছেন। শুধু মানব সেবা ছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রে  তার অবদান আছে। তিনি লন্ডন ও বাংলাদেশে বিভিন্ন স্থানে সেবা ও উন্নয়নমূলক কাজ করার পাশাপাশি গরিব মানুষকে সাহায্য সবসময় করে যাচ্ছেন। তার অবদান শুধু সুনামগঞ্জ জেলায় সীমাবদ্ধ নয় সিলেট বিভাগেও ছড়িয়ে পড়েছে।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner